এত কিছুর পরও ভারতের পক্ষে জয়া
বিনোদন প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
১৯ মার্চ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের ভূমিকা নিয়ে সবার মত সমালোচনায় মুখর হয়েছেন বাংলাদেশের তারকারাও।
ক্রিকেট প্রেমী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে খেলায় তাদের ঐ আচারণের কারনে। কিন্তু এবার অভিনেত্রী জয়া আহসানের বক্তব্যর কারণেও তেমনটা হতে পারে আপনার। অর্থাৎ জয়া আহসানের বক্তব্যর জন্য হতাশ হয়েছেন অনেকেই।
এত কিছুর পরও ভারতীয় গণমাধ্য টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানিয়েছেন তিনি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের খেলায় ভারতেরই সমর্থন করবেন। এবং তার প্রিয় দল ভারত। তিনি ঐ গণমাধ্যমকে বলেন, ‘আমি খুশি হতাম বাংলাদেশ জিতলে। তবে আমি হেরে যাওয়াতে ভেঙে পড়িনি।’
জয়ার এমন মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ফেসবুকে। কামরুল হাসান নামের একজন লিখেছেন, ‘ভারত জোচ্চুরি করে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল খেলছে। এর পরও একজন বাংলাদেশী অভিনেত্রী কীভাবে এবারের বিশ্বকাপে ভারতকে সমর্থন করে? জয়া আহসান কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে ভারতীয় অভিনেত্রী হয়ে গেছেন। তিনি বাংলাদেশের কেউ নন।’
ইমতিয়াজ মির্জা লিখেছেন, ‘জয় আহসান, কলকাতার একটা মুভি সেটে বসে এ সব কথা বলেছেন। তার ক্যারিয়ার বা অর্থ আয়ের প্রতিবন্ধকতা হতে পারে এই মুহূর্তে ভারতবিরোধী কথা বলা।’
বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এখন ভারতের পশ্চিমবঙ্গের আঞ্চলিক চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এখনো তার হাতে তিনটি পশ্চিমবঙ্গের আঞ্চলিক চলচ্চিত্র রয়েছে। অনেকেই বলছেন জয়া এখনই নিজেকে কলকাতার আঞ্চলিক অভিনেত্রী ভাবা শুরু করেছেন। অনেকেই মনে করছেন তিনি ভারতের ঐ রাজ্যের অভিনেত্রী হয়ে উঠেছেন দিন দিন।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























