ভালোবাসা দিবসে স্টোরি অব থাউজেন্ড ডেজ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
তাহসান মানেই রোমান্টিকতা । আর তার সাথে যদি যোগ হয় ভালোবাসার আর এক সারথী তাহলে তো কথাই নেই । তিনি হলেন নূসরাত ইমরোজ। নাম শুন ভাবছেন এ আবার কে ? তিনি আর কেউ না অভিনেত্রী তিশা ।
আসছে ভালোবাসা দিবসের জন্য তাহসান-তিশা আবার জুটি বেঁধেছেন। নাটকের নাম স্টোরি অব থাউজেন্ড ডেজ ।
এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। শিগগিরই নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে তিনি জানান ।
এ প্রসঙ্গে তিশা বলেন, খাঁটি প্রেমের গল্প বলতে যা বোঝায় সেরকমই একটি নাটক এটি। এখানে আমার চরিত্রের নাম আফরিন । আশা করি দর্শক ভালোবাসা দিবসে আমাদের এই নাটক অনেক উপভোগ করবেন ।
প্রতিক্ষণ/এডি/আকিদুল ইসলাম
























