ভিখারির ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৬ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ণ

তোফায়েল হোসেন জাকির

11819গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভিখারি জামাল উদ্দিনের (৬৫) ঘরে অগ্নিসংযোগ কওে দিয়েছেদুর্বৃত্তরা।

শনিবার রাত ১১ টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জামাল উদ্দিন গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দামগাড়ী চাঁদপাড়া গ্রামে মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

জামাল উদ্দিনের ছেলে শাহারুল ইসলাম জানান, তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে অন্য ঘরে শুয়ে ছিলেন। এ সময় তিনি তার বাবার ঘরে আগুন লাগা দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় প্রতিবেশী সালেহা বেগম জানান, শাহারুলের দ্বিতীয় স্ত্রী রোজিনা বেগম ২ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ধারণা করা হচ্ছে এই মামলার জের ধরেও এই অগ্নিকান্ডের ঘটনা হতে পারে।

বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুহুল আমিন জানান, রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি আমি শুনেছি। এপর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
প্রতিক্ষণ/এডি/আস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G