ভিন্ন স্বাদের কোরিয়ান এগ রোল

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ১০:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

egg roleপ্রতিদিন সেই একই অমলেট অথবা বয়েল খেতে কার ভালো লাগে! নাস্তা যদি ডিম দিয়েই শুরু করতে চান, তাহলে ঝটপট তৈরি করে ফেলুন কোরিয়ান এগ রোল। সাথে অন্য কিছু না হলেও চলবে, এটি নিজেই একটি সম্পূর্ণ ব্রেকফাস্টের পদ। দারুণ এই খাবারটি তৈরি করতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে।তাহলে জেনে নেয়া যাক রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:

কাচা মরিচ ৩ টি

ডিম ৩ টি
দুধ প্রয়োজনমত
লবণ স্বাদমত
গাজর মিহি কুচি সামান্য
পিঁয়াজ মিহি কুচি সামান্য
পিঁয়াজ পাতা মিহি কুচি সামান্য
খুব সামান্য তেল
কালো গোলমরিচ গুঁড়ো

প্রস্তুত প্রণালি:

ডিমকে ভালো করে ফেটে নিন লবণ ও দুধ দিয়ে। এবার একটি চিকন ছিদ্রের ছাঁকনি দিয়ে এই মিশ্রণকে ছেঁকে নিন। এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ, নাহলে আপনার এগরোল এমন সুন্দর হবে না।
এবার গাজর, পিঁয়াজ ও পিঁয়াজ পাতা দিয়ে মেশান। গোলমরিচ গুঁড়ো দিন।
প্যানে অল্প তেল ব্রাশ করে এই মিশ্রণ খানিকটা দিয়ে দিন। ভালো করে ছড়িয়ে দিন এবং আধা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
আধা রান্না হয়ে গেলে রোল করতে শুরু করুন। রোল করার সাথে সাথে প্যানেও তেল ব্রাশ করতে থাকবেন।
তারপর রোল করতে করতে শেষ দিকে এসে গেলে আবারও খানিকটা ডিমের মিশ্রণ প্যানে দিন। আবারও আধা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর রোল করুন।
এভাবে পুরো ব্যাটারটি দিয়ে রোল তৈরি করে নিন।
প্যান থেকে তুলে ঠাণ্ডা হতে দিন, তারপর স্লাইস করুন কেকের মত করে।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G