ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে:সিইসি

প্রকাশঃ জুন ৪, ২০১৬ সময়ঃ ৮:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ অপরাহ্ণ

rakib-uddin-ec_shadhinbanglaইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু সহিংসতা ও অনিয়মের ঘটনা সত্বেও  সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।

নির্বাচনে সংঘাতের কারণ সম্পর্কে বলেন, প্রার্থীরা নিজেদের যোগ্য ভাবেন। ভোটাররা তাদের সম্পর্কে কি ভাবেন সেটা মাথায় রাখেন না। তা ছাড়া যেকোনো উপায়ে জিততে চান তারা। এটাই সহিংসতার কারণ। তিনি বলেন, রাতে ব্যালটে সিল মারার সংস্কৃতি ষষ্ঠ ধাপে একেবারেই বন্ধ হয়েছে। তিনি বলেন, আজকের ৬৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৩৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G