ভোট কেনার অভিযোগে আটক ৩

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

1423041765রাজধানীর বিভিন্ন এলাকা থেকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে ২০ দলীয় জোটের তিনজনকে আটকের দাবি করেছে পুলিশ।

আটকরা হলেন- বিএনপিকর্মী মো. ফিরোজ মিয়া, মো. মাসুদ ও হাজারীবাগ থানা যুবদলের ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল হক জানান, থানা যুবদলের ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিনকে হাজারীবাগের গণকটুলী এলাকায় রবিবার রাতে টাকা দিয়ে ভোট কেনার সময় টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

রমনা থানার ওসি মশিউর রহমান জানান, রমনার চল্লিশঘর বস্তি এলাকায় রবিবার রাতে টাকা দিয়ে ভোট কেনার সময় ১২ হাজার ৫০০ টাকাসহ মাসুদকে আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় সোমবার ভোরে ভোটারদের বাড়ি গিয়ে ভোট কেনার সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ফিরোজকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান জাহাঙ্গীর আলম।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G