মঙ্গলে নদীর অস্তিত্ব পাওয়া গেছে (ভিডিও সহ)

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ৮:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

mars waterমঙ্গল গ্রহে তরল পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এ ঘোষণার ফলে একদিন লাল এই গ্রহটিতে মানুষ যেতে পারবে এমন আশা জোরালো হচ্ছে। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টায় নাসার কর্মকর্তারা সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর নাসার।

এ বিষয়ে নাসা ‘মার্স মিসট্রি সলভড্’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করে। নাসার সহযোগী প্রশাসক জন গ্রাসফিল্ড বলেন, মঙ্গলে তরল লবণাক্ত পানির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। এতে গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসা জানায়, সারা বছর পানি না-থাকলেও, মঙ্গলের নদীতে সেখানকার গ্রীষ্মে পানি থাকেই। বাকি সময় ঠান্ডার কারণে জল জমাট বেঁধে যায়। তাদের সাম্প্রতিক পর্যবেক্ষণ দীর্ঘদিনের থিওরোকেই সমর্থন করছে।

নাসার বিজ্ঞানীদের দাবি, কোনো একটি নয়, একধিক নদী রয়েছে মঙ্গলে এবং বর্তমানে সেইসব নদীতে পানিপ্রবাহ রয়েছে। কোনোটিই মরা বা শুকিয়ে যাওয়া নদী নয়। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, মঙ্গলের নদীর পানি মিষ্টি নয়, লোনা।

এই পানির অস্তিত্ব মেলার পরেই মঙ্গলে প্রাণ নিয়ে প্রবল আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের পরবর্তী লক্ষ্য যে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা, এদিন সে ইঙ্গিত দিয়েছে নাসা। তাদের দৃঢ় বিশ্বাস, লোনা পানিতে আণুবিক্ষনিক জীব থাকার সম্ভাবনা প্রবল।

নাসার নিউজ লিঙ্ক

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G