মদপানে ৩ জনের মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৬ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫১ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

imagesনওগাঁয় জেলার বদলগাছীতে মদপান করে ৩ জনের মৃত্য হয়েছে বলে জানা যায়।

শনিবার সকালে উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো ৪জন অসুস্থ হয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের পুকরা মন্ডলের ছেলে হোসেন আলী (৩২) ও লখাই মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৩৭), এনায়েতপুর গ্রামের সোলোমান আলী। অসুস্থদের মধ্যে, এনাতেপুর গ্রামে মো. সুজন, সুমন মণ্ডল, উজ্জল হোসেন, মোসলিম উদ্দিন, সোহেল রানাসহ সাতজন।

স্থানীয়রা জানান, রাতে পিকনিকের অনুষ্ঠানে মদপান করে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার মোট ৭জন অসুস্থ হন। সকালে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। অন্য ৪ জনকে ভর্তি রাখা হয়।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৩ জনে মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মরদেহ উদ্ধার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G