মধ্যরাতে খালেদার কার্যালয়ে ফের তালা

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৪ পূর্বাহ্ণ
খালেদানিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ফের তালা লাগানো হয়েছে। রবিবার রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে তার কার্যালয়ে তালা লাগানো হয়।

খালেদার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার  এ তথ্য নিশ্চিত করেছেন।বিএনপি চেয়ারপার্সন গত ৩ জানুয়ারি মধ্যরাত থেকে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হওয়ার পর এরই মধ্যে টানা ১৫ দিন এখানে পার করেছেন ।

মাঝে বিরতি দিয়ে কয়েকবার তার কার্যালয়ের গেটে তালা খুলেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে কার্যালয়ের সামনের সড়কের উত্তর পাশে দুটি কাভার্ডভ্যান ও দক্ষিণ পাশে একটি জলকামান এখনো আড়াআড়িভাবে রাখা আছে। পুলিশি পাহারাও আছে আগের মতোই।

প্রতিক্ষণ/এডি/সেলী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G