মমতাকে ছিটমহলে আমন্ত্রণ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে ২৩টি ভারতীয় ছিটমহলের প্রায় দুই সহস্রাধিক ছিটমহলবাসী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে স্বাগত জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে। এ সময় তারা মূখ্যমন্ত্রীকে ছিটমহলে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
শুক্রবার দুপুরে লালমনিরহাটের কুলাঘাট এলাকায় সমাবেত হয়ে তারা এ মিছিল ও সামাবেশ করে।
একইভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিমমহলের কয়েক হাজার ছিটমহলবাসী একই কর্মসূচি পালন করে।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। উভয় দেশের অভ্যন্তরে ১৬২টি ছিটমহল বাসীর অবরুদ্ধ জীবনের অবসানের দাবি করে ছিটমহলবাসী ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভারতীয় ১৫০ নং দাসিয়ার ছড়া ছিটমহলের সভাপতি আলতাফ হোসেন বক্তব্য দেন।
বক্তারা মূখমন্ত্রী মমতাকে উদ্দেশ করে বলেন, আপনি ছিটমহলে এসে ঘুরে যান। আর দেখে যান, হাজার হাজার ছিটমহলবাসী কতো সমস্যায় আছে।’
সভাপতি মঈনুল হক বলেন, ছিটমহলবাসী তাদের বন্দীদশা থেকে মুক্তির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
প্রতিক্ষণ/এডি/রবি
























