মহাকাশ থেকে পিকের ফোন

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৩:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

15143017357_34869b606d_bএবার মহাকাশ থেকে পিকের ফোন এলো । বলে রাখি তিনি রাজকুমার হিরানীর পিকে নন। ব্রিটিশ নভোচারী টিম পিক।

তিনি হলেন প্রথম ব্রিটিশ নভোচারী, যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছেন। তিনি দীর্ঘ ছয় মাস কাটাবেন মহাকাশে। মহাকাশ চড়ে বেড়ানো পিক কিন্তু পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে মোটেও পটু নন, টিম পিক তা অবশ্য এরই মধ্যে প্রমাণ করে দিয়েছেন।

পৃথিবীকে কেন্দ্র করে মহাকাশে ঘোরার সময় টিম পিকের ইচ্ছে হয়েছিল নিজের বাড়িতে ফোন করার। ফোনও করেছিলেন তিনি। এপাশে একজন নারী ফোন তোলার পর পিক হালকা সুরে জানতে চাইলেন: “হ্যালো, এটা কি পৃথিবী নামের গ্রহ?”
কিন্তু তিনি খুব দ্রুতই বুঝতে পারলেন যিনি ফোনটি তুলেছেন, তিনি তাঁর স্ত্রী রেবেকা নন।

পরে এক টুইট বার্তায় তিনি ভুল নম্বরে ডায়াল করার জন্যে ক্ষমা চান। সেখানে তিনি বলেন, ‘ইচ্ছে করে তিনি ভুল নম্বরে কল করেননি।’

টিম পিক অবশ্য তার বাবা-মায়ের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলেন মহাকাশ থেকে। কিন্তু তাঁরা তখন বাড়িতেই ছিলেন না। পশ্চিম সাসেক্সের বাসিন্দা টিম পিক দুই সন্তানের পিতা। দশ দিন আগে সেনাবাহিনীর সাবেক এই মেজর মহাকাশে যান সরকারের ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক নানা পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্যে।

তবে হেলেন শ্যারমান ছিলেন প্রথম ব্রিটিশ নাগরিক যিনি মহাকাশে গিয়েছিলেন। ১৯৯১ সালে তিনি গিয়েছিলেন সোভিয়েত ‘মির’ মহাকাশ যানে। এরপর যেসব ব্রিটিশ মহাকাশে গিয়েছিলেন, তাঁরা গিয়েছিলেন হয় ব্যক্তিগতভাবে কিংবা মার্কিন নাগরিকত্ব গ্রহণ করে।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G