মাদক সম্রাটের দুই সহযোগী গ্রেফতার

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৫ সময়ঃ ১১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

yyyyyyyyy৮০ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম নগরীর নিমতলা বিশ্বরোড থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া দু’জন নগরীর মাদক সম্রাট জাহিদুল ইসলাম ওরফে আলোর সহযোগী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত সোয়া ১২টার দিকে মিনি পিকআপে করে ইয়াবা নিয়ে যাবার সময় তাদের আটক করা হয়। এসময় মিনি পিকআপটিও আটক করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ বিষয়টি জানিয়েছেন।

এর আগে র‌্যাব সদস্যরা নগরীর হালিশহর এলাকা থেকে মাদক সম্রাট আলোকে বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ গ্রেপ্তার করেছিল। জাহিদুল ইসলাম ওরফে আলো সরকারি দলের নাম ভাঙ্গিয়ে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আছে। চট্টগ্রামের শীর্ষ মাদক চোরাচালানি হিসেবেও পরিচিতি আছে আলো’র।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G