মানিকছড়িতে বজ্রপাতে ৯ ছাত্রী আহত

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ৬:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bojropatখাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী মহিলা মাদ্রাসায় বজ্রপাতে ৯ ছাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- আঁখি (১২), বিউটি আক্তার (১১), মিনা (১৩), সুমাইয়া আক্তার (১১), মুর্শিদা আক্তার (১০), জান্নাতুল ফেরদৌস (১১), নাসরিন (৭), জান্নাতুল ফেরদৌস (৭) ও আরিফা (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মহিলা মাদ্রাসায় ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই মাদ্রাসায় প্রথম থেকে চতুর্থ শ্রেণির ৯ শিক্ষার্থী আহত হয়। আহতদের তাৎক্ষণিক মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. নুরুল ইসলাম জানান, আহতদের মধ্যে কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।  তারা প্রথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G