মান্নাকে নির্যাতন করা হয়নি

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

monirনাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে রিমান্ডের নামে পুলিশ নির্যাতন করেছে পরিবারের এমন অভিযোগ অস্বীকার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এর আগে মান্নার স্ত্রী মেহের নেগার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পুলিশ রিমান্ডের নামে মান্নাকে নির্যাতন করেছে। যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মনিরুল ইসলাম বলেন, যে কোনো মানুষ যে কোনো সেময় অসুস্থ হতেই পারেন। তাকে কোনো রকম শারীরিক, মানসিক নির্যাতন করা হয়নি। এ ব্যাপারে উচ্চ আদালতের রুলিং রয়েছে।

ইতোমধ্যে মান্নার শারীরিক অসুস্থতা নিয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/নাজিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G