মামলা চালাবেন না হ্যাপি

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

happy-rubel2রুবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি।

চিত্রনায়িকা হ্যাপি বলেন, যদি মামলা তুলে নেওয়ার সুযোগ থাকত, তবে তিনি মামলা তুলে নিতেন। কিন্তু সেই সুযোগ না থাকায় এখন থেকে আর মামলায় স্বাক্ষ্য-প্রমাণ দাঁড় করাবেন না।

কারণ হিসেবে তিনি বলেন, রুবেলকে আমি ভালোবাসি। তার সঙ্গে মামলা করে শত্রুতা করতে চাইনি। শুধু ভালোবাসার অধিকার ফিরে পেতে চেয়েছি।

এই চিত্রনায়িকা আরো বলেন, শুধু রুবেলকে দেখার জন্য তিনি বিশ্বকাপের দুইটি খেলা দেখেছেন।

হ্যাপি প্রত্যাশা করেন- রুবেল যদি তাকে সত্যিকারে ভালোবেসে থাকে, তাহলে তিনি একদিন ফিরে আসবেন।

গত ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখার পর হ্যাপি বলেন, ‘সাধারণত আমি ক্রিকেট খেলা দেখি না। আজ শুধু রুবেলকে দেখার জন্যই এ ম্যাচটি দেখেছি। আর সব বাংলাদেশির মতো আমিও চেয়েছিলাম বাংলাদেশ জিতুক।’

গত ১৩ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন নাজনীন আক্তার হ্যাপি।

 

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G