মাহির ‘অগ্নি টু’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mahi-dhaka-magazine-3সম্প্রতি চলচ্চিত্র থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়ে খবরের শিরোনামে আসেন নায়িকা মাহিয়া মাহি। লেখাপড়ার জন্যই তার এই বিদায়, এমন কথা প্রকাশ করেন তিনি নিজেই।

তবে শুক্রবার নিউইয়র্ক থেকে ভারতের উদ্দেশ্য রওনা দিয়েছেন মাহি। ভারত থেকে সোজা চলে যাবেন থাইল্যান্ডে।

সেখানে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ ছবির শুটিং। ঘোষনা অনুযায়ী ‘অগ্নি টু’ ছবির কাজে যোগ দিচ্ছেন ঢাকাই ছবির ব্যস্ত এই নায়িকা।

পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্যে ৩০ জানুয়ারি নিউইর্য়ক পৌঁছান চিত্রনায়িকা মাহিয়া মাহি। মূলত সেখানে গিয়েই চলচ্চিত্র থেকে বিদায়ের ঘোষণা দেন ফেসবুকে।

প্রতিক্ষণ/এডি/আকিদ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G