মা-বাবাকে গুলি করল ৩ বছরের শিশু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক ,প্রতিক্ষণ ডট কম

images (1) যুক্তরাষ্ট্রে পিতা ও গর্ভবর্তী মাকে গুলি করেছে তিন বছরের এক শিশু। ঘ্টনা ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে।

পুলিশ জানিয়েছে, শনিবার আলবুকার্কের একটি হোটেল কক্ষে মায়ের হাতব্যাগ থেকে পিস্তল বের করে গুলি চালায় ছেলে শিশুটি। গুলিটি শিশুটির পিতার কোমরে আঘাত হেনে মায়ের ডান কাঁধে বিদ্ধ হয় । এ সময় শিশুটির মা সাত মাসের গর্ভবর্তী ছিলেন। তবে গুলি খেলেও বেঁচে গেছেন মাতা-পিতা দুইজনই।

বর্তমানে তিন বছর বয়সী ওই শিশু এবং তার দুই বছর বয়সী বোন যুক্তরাষ্ট্রের সরকারি চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় ওই শিশুর পিতামাতার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হতে পারে জানিয়েছে আলবুকার্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের মুখপাত্র।

 

 

প্রতিক্ষণ/এডি/ রিতা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G