মিথিলার ‘প্রজাপতি সেন’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
‘প্রজাপতি সেন’ নামে নাটকে এবার অভিনয় করেছেন অভিনয় শিল্পী মিথিলা। নাটকটি রচনা ও পরিচালনায় রয়েচেন অঞ্জন আইচ। যেখানে দেখা যাবে মুনিয়া শহুরে সাধারণ পরিবারের মেয়ে।
তার বাবা অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। কি করবে মুনিয়া? এমন একটি চরিত্র এই নাটকে মিথিলার।
মিথিলা এর আগে ‘প্রজন্ম’ নামের একটি নাটকে অভিনয় করেন। নতুন কাজ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘চরিত্রটি বৈচিত্রময়। তাই কাজটা উপভোগ করছি।’
উল্লেখ্য রাজধানীর বিভিন্ন জায়গায় ২৪ মার্চ এর দৃশ্যধারণ শুরু হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























