মিরপুরে যুবকের লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

dead bodyরাজধানীর মিরপুরের রুপনগর থানার রুস্তুমপুর বেড়ীবাধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৪ টার সময় রুপনগর থানার রুস্তুমপুর বেড়ীবাধের রেডিমন্টে ও ক্রাউন সিমেন্টের মাঝামাঝি স্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক (৩২) বছর।

নিহতের পরনে ছিল ফুল হাতার সোয়েটার, লাল ফুল হাতার গেঞ্জী ও জিন্সের ফুল প্যান্ট। তার বুকের জখম রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের অন্য কোন পরিচয় জানা যায়নি।

প্রতিক্ষণ /এডি/ হামিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G