মিশরে সেনা অভিযানে ২৭ জঙ্গি নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৯:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :

egyptmapগতকাল মিশরের সিনাই উপত্যকায় দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে ২৭ জঙ্গি। গত কয়েক মাসের মধ্যে এটি ওই অঞ্চলে বেশ কয়েকটি বৃহৎ সামরিক অভিযানের অন্যতম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কিছুদিন আগে সিনাই প্রভিন্স নামের মিশরের একটি জঙ্গি সংগঠন ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে রাখা আইএস-এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে। সূত্র জানিয়েছে, ওই জঙ্গিদের বিরুদ্ধেই মূলত অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে হামলা করে মিশরীয় বাহিনী।

উল্লেখ্য, জানুয়ারির শেষের দিকে একটি হামলায় মিশরের ৩০ সেনা নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছিল সিনাই প্রভিন্স। জঙ্গি সংগঠনটি মিশরের বর্তমান সামরিক সরকার উৎখাতে লড়ে যাচ্ছে।

ওই ঘটনার পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছিলেন, বহুদিন ধরে তার দেশ জঙ্গিদের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/সুজন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G