মিয়ানমারে সংঘর্ষে ৫০ সেনা নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

Myanmar-Armyমিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৫০ সেনা নিহত হয়েছেন।

চীনা সীমান্তবর্তী শান প্রদেশে চারদিন ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার এ তথ্য জানায়।

৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাতে কোকাং এলাকার চীনা বিদ্রোহীরা হামলা চালায় বলে গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমার জানিয়েছে।

গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের ইংরেজি সংস্করণে বলা হয়েছে, ‘সংঘাতে এ পর্যন্ত সরকারি বাহিনীর ৫০ সদস্য নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। পাঁচটি গাড়ি ধ্বংস করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুইশ’ বিদ্রোহীর একটি শক্তিশালী দল কনজিয়ান এলাকায় অবস্থিত একটি সেনাঘাঁটিতে বৃহস্পতিবার হামলা চালায়। এ ঘটনার প্রতিশোধ নিতে অবশ্য সেনাবাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে। গত দুই বছরের মধ্যে এই সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।

এ ঘটনাকে সান প্রদেশের কোকাং এলাকায় সংঘাতের পুনর্জাগরণ বলে মনে করা হচ্ছে। ছয় বছরের মধ্যে সেখানে এই প্রথম সংঘাতের ঘটনা ঘটল। এই সংঘাতকে সরকারের সম্বনিত শান্তি চুক্তির প্রচেষ্টার ওপর অশুভ ছায়া বলে মনে করা হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/জেবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G