মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ৩:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ অপরাহ্ণ

তোফায়েল হোসন জাকির (গাইবান্ধা প্রতিনিধি)

indexগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাদুল্যাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, মুক্তিযোদ্ধা কমান্ডার মেছের উদ্দিন সরকার, ডেপুটি কমান্ডার ছামছুল হুদা হিরু, দেলোয়ার হোসেন সরকার, আব্দুল মান্নান আকন্দ, আব্দুর রশিদ আজমী, সাখাওয়াত হোসেন প্রমূখ। উপজেলার ৭৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১ লক্ষ ৬৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।      

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তালুকদার জানান, উপজেলার হাট-বাজারের আয়ের ৪% অর্থ  থেকে এ চেক প্রদান করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G