মুন্সীগঞ্জে জেলেকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৪:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

munsiganjমুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মায় মাছ ধরা নিয়ে বিরোধের জেরে শাহজাহান সারেং (৫৫) নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

উপজেলার ভাগ্যকুল এলাকার পদ্মা পাড়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও গোপাল রাজবংশী (৪৫) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ

শ্রীনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খায়রুজ্জামান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে ওই জেলেকে হত্যা করার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকা সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরা নিয়ে জেলে গোপাল রাজবংশী ও শাহজাহান সারেংয়ের মধ্যে বৃহস্পতিবার রাতে ঝগড়া হয়। এক পর্যায়ে গোপাল রাজবংশীর নেতৃত্বে একদল জেলে শাহজাহান সারেংকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, সকাল ১০টার দিকে নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে আটক গোপাল রাজবংশীকে প্রধান আসামী করে প্রতিপক্ষের ৭ জেলের নামে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান থানার এই সহকারী উপ-পরিদর্শক।

প্রতিক্ষণ /এডি/নয়ন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G