মেক্সিকোতে স্ত্রী ও চার সন্তানকে হত্যা

প্রকাশঃ জুন ১৩, ২০১৬ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

resize54735

নিউ মেক্সিকোতে হারনানদেজ নামের একব্যক্তি একই পরিবারের চার সন্তানসহ নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন। নিহত পাঁচজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে স্ত্রী এবং চার মেয়েকে গুলি করে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিহতদের এক স্বজন রোববার ওই পরিবারকে দেখতে তাদের বাড়িতে গেলে মৃতদেহগুলো দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

রোববার সকালে ওই পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঠিক কি কারণে ভিলেগাস হারনানদেজ নামের ওই ব্যক্তি নিজের স্ত্রী এবং চার মেয়েকে হত্যা করেছেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। নিহত ওই চার শিশুর বয়স ১৪, ১১, ৭ এবং ৩।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G