মেয়েদের কাছে অসহ্য যেসব ছেলেরা

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

asসময়ের সাথে বদলে গেছে অনেক কিছুই।  একটা সময় জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রে মেয়েদের পছন্দের কোনও মূল্য ছিল না।  কিন্তু বর্তমানে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের প্রছন্দকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নারীর যেমন পছন্দ রয়েছে, তেমনি অপছন্দ রয়েছে। জেনে নিন মেয়েদের অপছন্দের পুরুষ কারা।

ছিঁচকাঁদুনে: কিছু কিছু পুরুষ আছেন প্রেমিকা একটু দেরিতে ফোন ধরলেই কেঁদে ভাসিয়ে ফেলেন।  এসব ছিঁচকাঁদুনে পুরুষদের মহিলারা মোটেও প্রছন্দ করেন না।

নারী বিদ্বেষী: নারী বিদ্বেষী পুরুষদেরকে মহিলারা পছন্দ করেন না।  যে পুরুষ সারাক্ষণ মহিলা সহকর্মী, বান্ধুবী, কিংবা নিকট নারী আত্মীয় সম্পর্কে খারাপ মন্তব্য করেন, মহিলাদের পোশাক এমনকি চরিত্র নিয়ে নেতিবাচক কথা বলেন সেসব পুরুষ থেকে মেয়েরা দূরে থাকেন।

হাড়কিপ্টে: হাড়কিপ্টে পুরুষদের কোটি টাকা থাকলেও তারা বন্ধু-বান্ধবীর সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়ে এক কাপ চায়ের বিল দিতে চায় না।  হাড়কিপ্টে পুরুষদের পকেট থেকে টাকা বের করে আনা কষ্টকর ব্যপার। এসব পুরুষদের কাছ থেকে মেয়েরা দশ হাত দূরে থাকতে চায়।

অতিরিক্ত মা ঘেষা: নিজের মাকে যে পুরুষ শ্রদ্ধা করেন, সে অন্য নারীকেও শ্রদ্ধা করেন।  মাকে ভালোবাসেন এমন পুরুষ নারীর প্রছন্দের শীর্ষে।  কিন্তু কিছু কিছু পুরুষ আছেন যারা মাকে অতিরিক্ত শ্রদ্ধা-ভক্তি করেন, মায়ের কথা ছাড়া এক ইঞ্চি জায়গা নড়াচড়া প্রছন্দ করেন না, সেসব পুরুষদেরকে নারীরা একেবারে অপছন্দ করেন।

মেয়েলি স্বভাবের: মেয়েলি স্বভাবের পুরুষেরা সারাক্ষণ নিজের বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন, সহকর্মী এমনকি নিজের ভাই-বোনের নামেও হিংসাত্মক কথা বলে বেড়ায়।

বন্ধুপাগল: বন্ধু-বান্ধবী নেই এমন পুরুষদেরকে নারীরা যেমন পছন্দ করেন না, ঠিক তেমনি বন্ধু পাগল পুরুষদেরকেও পছন্দ করেন না।

ফ্লার্টিং: কিছু পুরুষ আছেন, যারা যেকোনো নারীর সঙ্গেই ফ্লার্টিং করে বেড়ায়।  বিয়ের পরও এদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না।  এদের কাছে সম্পর্কের সততা বলে কিছু নেই।এমন পুরুষদেরকেও পছন্দ করেন না।

দায়িত্বজ্ঞানহীন: এরা কোনো দায়িত্ব নিতে চায় না।  এরা সব সময় অন্যের কাঁধে দায়িত্ব দিয়ে নিজে দায়ভার মুক্ত থাকতে পছন্দ করেন।  বিয়ের পর এসব পুরুষেরা সংসারের বাজার থেকে শুরু সব দায়িত্ব সঙ্গিনীর কাঁধে চাপিয়ে দেয়। এসব পুরুষদেরকে নারীরা অপছন্দ করেন।

অর্থলোভী: এদের কাছে সব কিছুর ঊর্ধ্বে অর্থ।  এরা অর্থের কারণে নিজের স্ত্রীকে অন্যের কাছে বিক্রি করতে একটুও দ্বিধা করেন না।  এসব পুরুষদের কথায় সব সময় টাকার বিষয়টি প্রাধান্য পায়।  এসব পুরুষদেরকে নারীরা মোটেও পছন্দ করেন না।

ন্যাকা টাইপের: এরা সব সময় নিজেকে বারো বছরের বাচ্চা মনে করেন।  এদের আচার-আচরণ, কথা-বার্তায় সব সময় শিশুসুলভভাব প্রকাশ পায়।  এমন ন্যাকা টাইপের পুরুষদের সঙ্গে খানিকটা সময় কাটালে নিজের প্রতি বিরক্ত চলে আসে।

যৌন লালসাপূর্ণ: যে পুরুষ পরিচিত হোক আর অপরিচিত হোক যেকোনো নারীর শরীর স্পর্শ করতে পারলে নিজেকে ধন্য মনে করেন।  যৌনতা বিষয়ক কথাবার্তা বলতে এরা পছন্দ করেন।

প্রতিক্ষণ/এডি/জহির

তথ্য সূত্র: ইন্টারনেট

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G