মোদির অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ৯:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

indiaভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনায় ‘মেক ইন ইন্ডিয়া’ শীর্ষক অনুষ্ঠান চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পেয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতিবিদ, অমিতাভ বচ্চন, আমির খানসহ অন্যান্য বলিউড তারকারা।

রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে এ ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগুন লাগার সময় মঞ্চে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নেতৃত্বে একটি দলগত নৃত্য পরিবেশিত হচ্ছিল। ঠিক ঐ সময় হঠাৎ মঞ্চের নিচ থেকে আগুনের শিখা দেখা যায়। আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চ থেকে শিল্পীদের নিরাপদে নামিয়ে দেয়া হয়। এরপর কয়েক মিনিটের মধ্যেই আগুনে পুড়ে যায় পুরো মঞ্চ। তবে আগুনে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অগ্নিকাণ্ডের পাঁচ মিনিট আগেই মঞ্চে আবৃত্তি করছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। শুধু অমিতাভই নয়, অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগে মঞ্চে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরেসহ বিশিষ্টজনেরা। এছাড়া বলিউড অভিনেতা আমির খান, হেমা মালিনী, মাধুরী দিক্ষীতসহ আরো তারকা শিল্পীরা দর্শকসারিতে উপস্থিত ছিলেন।

পরে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ১৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G