মোদির মাথার দাম ১০০ কোটি

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ১০:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ পূর্বাহ্ণ

মোদির মাথার দাম ১০০ কোটিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেউ গ্রেপ্তার করে পাকিস্তানে এনে দিলে তাকে ১০০ কোটি রুপি (পাকিস্তানি মুদ্রায়) অর্থমূল্য পরিশোধ করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জামায়াত-ই-ইসলামীর প্রধান সিরাজ-উল-হক।

গতকাল কাশ্মীরের রাওয়ালকোটে দাঁড়িয়ে সিরাজ-উল-হক বলেছেন, ‘ভারত সরকার হিজবুল মুজাহিদিনের প্রধান সাঈদ সালাহউদ্দিনের মাথার দাম ৫০ কোটি রুপি ধার্য করেছে। আমি নরেন্দ্র মোদির মাথার দাম ১০০ কোটি ধার্য করলাম।

পাকিস্তান অবজারভার জানিয়েছে, সিরাজ-উল-হকের দাবি, কাশ্মীরের বাসিন্দাদের স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে একমাত্র বাধা ভারতের নরেন্দ্র মোদি সরকার। তিনি বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নরেন্দ্র মোদিকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করলেই সব সমস্যার অবসান হবে।

অবশ্য এর আগেও বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের রায় নিয়ে দ্বিমত পোষণ করে সংবাদমাধ্যমের আলোচনায় এসেছিলেন পাকিস্তানের কট্টরপন্থী এই নেতা।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G