মোদির সফরে ছিটমহলে উল্লাস

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ৮:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

উল্লাসভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে উল্লাস করেছে ছিটমহলের অধিবাসীরা।

পঞ্চগড়ের বোদা উপজেলার ৫৯ নং ভারতীয় পুঠিমারি ছিটমহলে আনন্দ মিছিলসহ নানাভাবে উল্লাস প্রকাশ করেছে তারা। পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা এবং সদর উপজেলায় ছিলো ছোটবড় ৩৬টি ভারতীয় ছিটমহল। নাগরিক সুবিধাবঞ্চিত এসব মানুষ মর্যাদার সঙ্গে জীবন-যাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছিলো। অবশেষে সীমান্ত বিল অনুমোদনের পর থেকে এসব ছিটমহলে চলছে খুশির বন্যা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন ছিটমহলের অধিবাসীরা। তাদের দাবি, নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা সরকারের নেতৃত্বেই তারা দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন।
প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G