মোদি ও মনোহরকে হত্যার হুমকি

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৬ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

norendro-modiভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

মঙ্গলবার,  টাইমস অব ইন্ডিয়া এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

গোয়া পুলিশ রাজ্যের সব পুলিশ স্টেশনে ও সন্ত্রাসবিরোধী স্কোয়াডের কাছে আইএস ঐ চিঠি পাঠিয়েছে।

গরুর মাংস নিষিদ্ধের জেরে এমন চিঠি পাঠিয়েছে বলে জানা যায়।

পোস্টকার্ডে বলা হয়েছে, গরুর মাংস বৈধ না করা হলে এর জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

পুলিশের মহাপরিদর্শক রেনগানাথান বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দ্রুতই এর উৎস সম্পর্কে জানা যাবে। পোস্টকার্ডটির নিচে আইএসের নাম লেখা আছে।

এছাড়া স্থানীয় পোস্ট অফিস থেকে ঐ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ভারতে গরু জবাই নিষিদ্ধ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। ঐ হুমকির পর প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

 

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G