মোশাররফ করিমের ‘অসমাপ্ত প্রেমের গল্প’

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Asomapto-Premer-Golpo_News_03মানিক বউকে খুব ভালোবাসে। মানিক যে অফিসে চাকরি করে, সেই অফিসের স্টাফরা তার এত ভালোবাসার কারণ জানতে রূপা ভাবিকে দেখতে অস্থির হয়ে ওঠে। কিন্তু মানিক কোনও ভাবেই তার বউকে দেখাতে রাজি হয় না।

অনেক অপেক্ষার পর মানিকের বিবাহ বাষিকী আসে, সবাই মানিকের বিবাহ বাষিকী উপলক্ষ্যে দাওয়াত চাইতে থাকে, কিন্তু মানিক নানান ছলচাতুরি করে অফিসের সবাইকে ফাঁকি দিয়ে বাসায় চলে যায়।

একসময় অফিসের সহকর্মীরা কৌতুহল বশত মানিকের বাসার উদ্দেশ্যে রওনা হয়। রূপা ভাবিকে দেখতে গিয়ে উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে।

এরকম এক গল্প নিয়ে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আসাদ রহমানের রচনা ও পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘অসমাপ্ত প্রেমের গল্প’।

এতে অভিনয় করেছেন, মোশাররফ করিম, নওশাবা, তারিক স্বপন, রোবেনা রেজা জুঁই, শামীমা নাজনীন, শফিক মুক্তা, আল আমিন সবুজ, ফরহাদ বাবু প্রমূখ।

মোশাররফ করিম বলেন, ‘আসাদ নতুন হলেও অনেক ভালো করেছে, দর্শকদের ভিন্ন স্বাদের গল্প উপহার দিতে যাচ্ছে। টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে’।

নির্মাতা আসাদ রহমান বলেন, ‘টেলিফিল্ম ‘অসমাপ্ত প্রেমের গল্প’ আমার প্রথম কাজ। কাজটি করতে গিয়ে বারবার শুধু দর্শকের কথাই ভেবেছি। দর্শকরা ইদানিং যা দেখছে তার থেকে আমি ব্যতিক্রমধর্মী কিছু দেখাতে চেয়েছি। আশা করছি দর্শক ভিন্ন এক ধরনের স্বাদ পাবেন’।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G