মোশাররফ করিমের ‘রেড এলার্ট’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
পাকিস্তানি বংশোদ্ভেূাত এবং পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করেছিলেন আন্দালিবের বাবা।
তাই মুক্তিযুদ্ধের সময় আন্দালিবের বাবাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা। যার কারণে মুক্তিযুদ্ধের পর আন্দালিব মা সন্তানসহ পাকিস্তানে পাড়ি জমান।
তারপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে যায় আন্দালিব। কিন্তু সেখানে গিয়ে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ে এবং পিতার হত্যার প্রতিশোধ নিতে বিশেষ মিশন নিয়ে বাংলাদেশে আসে।
এমনই এক গল্প নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন এক ঘণ্টার নাটক ‘রেড এলার্ট’। নাটকটিতে আন্দালিব চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরেীতে দেখা যাবে মমকে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে একটি স্যাটেলাইট টেলিভিশনে নাটকটি প্রচার হবে
প্রতিক্ষণ/ এডি/মামুন
























