মোহাম্মদপুরে অস্ত্রসহ আটক ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

astro arrestরাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করে ডিবি পুলিশ। প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

আটকের সময় তাদের কাছ থেকে ৩টি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G