যশোরে কলেজ ছাত্র খুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

images (1)যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে লোকনাথ দেব (১৮) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। এসময় অপর এক ছাত্র আহত হয়েছেন।বুধবার দুপুরে আব্দুর রাজ্জাক কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত লোকনাথ দেব যশোর ডা. আব্দুর রাজ্জাক কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র এবং শহরের চারখাম্বা এলাকার কানাইলাল দেবের ছেলে। আহত লিমু জামান (১৮) বিসিএমসি কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও হুশতলা এলাকার গোলাম মাওলার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লোকনাথ দেব ও তার বন্ধু লিমু জামান কলেজের সামনে অবস্থান করছিলেন। এসময় তুচ্ছ ঘটনায় স্থানীয় একদল সন্ত্রাসীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করলে লোকনাথ দেব নিহত ও লিমু আহত হন।

নিহত লোকনাথ দেবের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত লিমুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমিন জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G