যশোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ১১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৬ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি

news_imgযশোরের বাঘারপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোরের বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক পান্নু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস সোমবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।

 

প্রতিক্ষণ/এডি/আস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G