যশোরে ২ যুবককে গুলি করে হত্যা

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

hotta-goliযশোরে দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন-জয়নাল (৩৮) ও লিটু (৩৫)। তাদের বাড়ি সদর উপজেলার হাশিমপুর গ্রামের তরফদারপাড়ায়।

স্থানীয়রা জানায়,  গ্রামে দুই ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতদের শরীরে গুলি ও অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড  পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তবে তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/মামুন

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G