কাউন্সিলর প্রার্থীদের সংঘর্ষে আহত ৬

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৫ সময়ঃ ১২:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

clashরাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীতে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় দুই কাউন্সলর পদপ্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে এক প্রার্থীসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে পশ্চিম যাত্রাবাড়ীর ১২নং গলির এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে রেডিও প্রতীকপ্রাপ্ত কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল ইসলাম মুরাদ প্রচারণার জন্য বের হলে ঘুড়ি প্রতীকপ্রাপ্ত কাউন্সিলর পদপ্রার্থী সায়েম গ্রুপের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় খবর পেয়ে উভয়পক্ষের সমর্থকরা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে আহত ৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন- মুরাদ গ্রুপের রুপচান (৩৫), ফখরুল ইসলাম মুরাদ (৪০), মাসুদ (২৫) এবং রুবেল (২৫)। অন্যদিকে সায়েম গ্রুপের হৃদয় (৩০), রফিকুল (২৮)।

সংশ্লিষ্ট থানা পুলিশ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/লতিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G