যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা, দগ্ধ ৭

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৯:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ অপরাহ্ণ

ডেস্ক প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

Pattol-Bom20150101131631টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বত্তরা। এসময় পুরো গাড়িতে আগুন লেগে ৭ জন দগ্ধসহ ২০ জন আহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতোয়ার রহমান জানান, রাতে বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস মধুপুর থেকে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এতে পুরো গাড়িতে আগুন লেগে যায়। এতে ৭ যাত্রী দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G