যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ৯:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের প্লেইনভিল শহরের একটি বহুতল ভবনের ছাদে ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে তিন জনের প্রাণহানি হয়েছে।
plane_bg_p
স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এ ঘটনায় পাইলটসহ প্লেনের তিন আরোহীর সবার মৃত্যু হলেও বাড়িটির কোনো বাসিন্দা হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা ডেভিড প্রোকোপিও।

এভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, পিস্টন-পাওয়ার চালিত বিচক্রাফট বিই৩৬ প্লেনটি, ২৫ ব্রাইডাল পাথ এলাকার বড়িটির ওপর যখন বিধ্বস্ত হয় তখন ঘড়িতে সময় বিকেল পৌনে ছয়টা।

ঘটনার পরপরই বাড়িটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ওই পরিবারে চার সদস্যের স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান বসবাস করেন।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G