যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীর গুলিতে নিহত তিন

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

US policeযুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩ জন। এছাড়াও, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছেন বন্দুকধারী নিজেও।

পুলিশ জানায়, শনিবার কলোরাডো স্প্রিংস এলাকার ডাউনটাউনে এই গোলাগুলির ঘটনা ঘটে। ডাউনটাউনের বেশ কয়েকটি রাস্তায় হঠাৎ একজন বন্দুকধারী পথচারীদের ওপর অতর্কিত গুলি চালালে নিহত হন অন্তত ৩ জন।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে একটি রেস্টুরেন্টের কাছে ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে, ওই বন্দুকধারীও নিহত হন । তবে বন্দুকধারীর পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G