যেসব খাবার নিমিষেই ক্লান্তি দূর করে
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
অফিসে কাজ বা ঘরের কাজ সব ক্ষেত্রেই প্রতিদিন আমাদের শরীরের প্রচুর শক্তি ক্ষয় হয়। আর এই শক্তিক্ষয় আমাদেরকে ক্লান্ত এবং অবসাদগ্রস্থ করে তোলে। তাই এই সময় আমাদের এমন কিছু খাবার খাওয়া উচিত যা মুহুর্তেই আমাদের শক্তি ফিরিয়ে দেবে এবং ক্লান্ত দেহের অবসন্নতা দূর হবে । অনেকক্ষণ ধরে এক নাগাড়ে কাজ করার পর আমাদের ব্রেন আর কাজ করতে চায় না৷ আর তখন শরীরে প্রয়োজন হয় যথেষ্ট পুষ্টিকর খাবারের। তেমনই কিছু পুষ্টিকর খাবারের নাম এখানে তুলে ধরা হলো।
১. চকোলেট বা চকোলেটযুক্ত দুধ
চকলেটে প্রচুর পরিমাণে ক্যালরি থাকে যা দেহে যথেষ্ট শক্তি যোগায়।এক গ্লাস চকোলেটযুক্ত দুধে প্রোটিন রয়েছে যেটা পানির পরিবর্তে খেলে শরীরে অনেক পুষ্টি পাওয়া যায়। এটি হাড়ের ক্যালসিয়াম তৈরিতে সহায়তা করে এবং শরীরের শক্তি বাড়িয়ে দেয়। তবে খুব বেশি পরিমানে চকলেট শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক৷
২. ঠান্ডা দই
আপনি হয়ত কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েন। ব্রেনকে আর কোনোভাবেই কাজে লাগাতে পারছেন না। এমতাবস্থায় খেতে পারেন এক কাপ ঠান্ডা দই। দেখবেন আপনার ব্রেন খুব তাড়াতাড়ি সচল হয়ে উঠেছে। ঠান্ডা দইতেও পাবেন প্রচুর ক্যালরি যা আপনার ব্রেনকে কাজ করতে সহায়তা করবে।
৩. মিষ্টি
মিষ্টিতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। ক্যালরিও থাকে প্রচুর। এটি ক্লান্ত অবসন্ন দেহকে খুব দ্রুত সতেজ করে তুলতে সাহায্য করে। মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেহের রক্ত চলাচল খুব দ্রুত হবে। আপনি বেশ ফুরফুরে অনুভব করবেন। আপনার কাজের বিরতিতে একটি বা দুটি মিষ্টি খেয়ে নিতেই পারেন।
৪.উচ্চ ফাইবারযুক্ত বিস্কুট :
এমন অনেক বিস্কুট রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার দেহের রক্ত চলাচল স্বাভাবিক করে, পুষ্টি দেয়। আপনি কাজের ফাঁকে এই ফাইবারযুক্ত বিস্কিট খেতে পারেন। এতে কাজের এ্যানার্জিও ফিরে পাবেন। আর আপনার শরীরে কোনও ক্যালরিও যুক্ত হবে না৷
৫. কফি
ক্লান্তিভাব দূর করতে আপনি নিমেষেই এক কাপ কফি খেতে পারেন। কারণ কফি কাজে মনোযোগ আনে এবং শরীরের স্ট্যামিনা বাড়িয়ে দেয়। কফিতে থাকা ক্যাফেইন আপনাকে কাজে সহায়তা করবে আপনার ব্রেনকে অনেকক্ষণ জেগে থাকতে সহায়তা করবে। কিন্তু খুব বেশি কফি খাওয়াও আবার শরীরের পক্ষে ভীষণ খারাপ৷
৬. কলা :
কলাতে পটাশিয়াম আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং ফাইবার রয়েছে। এই উপাদানগুলো আপনার শরীরের তাৎক্ষণিক শক্তি যোগাবে। আপনি কাজের ফাঁকে শারীরিক পুষ্টি নিতে একটি বা দুটি কলা খেতে পারেন।
প্রতিক্ষণ/এডি/পাভেল
























