রংপুরে গ্রেফতার ৪৭

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ১০:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

at২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে রংপুরে বিএনপি-জামায়াতের ৫ কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতয়ালী, পীরগাছা ও মিঠাপুকুর থানা থেকে বিএনপি-জামায়াতের ৫ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ী ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে, একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G