রংপুরে বাসে পেট্রোলবোমা, শিশুসহ নিহত ৪

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১১:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

petrolboma nikhepরংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তদের পেট্রালবোমা হামলায় এক শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় জড়িত সন্দেহে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করা হয়েছে।

এদিকে অবরোধের ৯ম দিনে রংপুর মহানগর এবং জেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হরতালের মধ্যেই এই ঘটনা ঘটায় পুরো জেলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে কুড়িগ্রাম জেলার চিলমারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খলিল পরিবহন (ঢাকা মেট্টো ব-০১১-৬৮৬০) রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন  এলাকায় পৌঁছলে বাসটিকে লক্ষ্য করে পিকেটাররা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে পুরো বাসটিতে দ্রুত আগুন ধরে যায়। এসময় বাসে থাকা এক শিশুসহ ৪ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী ।

অগ্নিদগ্ধদের মধ্যে অন্তত ১৭ জনকে অশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এক সেনা সদস্যের স্ত্রীসহ ৩ জনকে ভর্তি করা হয়েছে রংপুর সামরিক হাসপাতালে

আহতদের মধ্যে রয়েছেন- সেনা সদস্য নুর আলমের স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে নুসরাত, নাদিয়া, বোন তছিরন, আলেয়া, নাতনি ফারজানা, ভাগ্নে বউ মিনারা ও ভাগ্নে আল-আমিন।

এদিকে অগ্নিদগ্ধ যাত্রীরা জানায়, খলিল পরিবহন নামে বাসে চড়ে তারা উলিপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। রংপুরের মিঠাপুকুর এলাকার কাছে রংপুর-ঢাকা মহাসড়কে আকস্মিকভাবে বাসে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। তারা প্রাণ ভয়ে বাস থেকে বের হবার চেষ্টা করেন। এ সময় অনেকেই বাসের জানালার গ্লাস ভেঙে বের হবার চেষ্টা করেন। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকায় অনেকেই বের হতে না পেরে তারা অগ্নিদগ্ধ হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট বিভাগের ইন্টার্নি চিকিৎসক আমিমুল আহসান রাফি জানান, অগ্নিদগ্ধদের মধ্যে অনেকেরই শরীরের ৯০ভাগ ঝলসে গেছে। এদের মধ্যে অবস্থা ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন  জানান, নিহত ৪ জনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ ভোর পর্যন্ত জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মাহ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G