রংপুরে বাস খাদে, নিহত ৩

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ১০:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

ঢাকা থেকে নাগেশ্বরী-ভুরুঙ্গামারী যাওয়ার পথে বিসমিল্লাহ পরিবহনের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে  ২৫ জন যাত্রী।

বুধবার সকাল ৬ টার দিকে রংপুরের শাহাদাত কোল্ডস্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী বিসমিল্লাহ পরিবহনের গাড়িটি দ্রুত যাওয়ার সময় রংপুরের শাহাদাত কোল্ডস্টোরেজের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত যাত্রীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/লিটন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G