রকমারি খাবার মালাই ভাত

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৮ পূর্বাহ্ণ

ফারজানা ওয়াহিদ

মালাই ভাত

এই মুহূর্তে যে খাবারটি সব চেয়ে বেশি ভাল লাগবে সেটি হচ্ছে সাদা ভাতের সাথে সুস্বাদু কয়েক পদ বাঙ্গালী তরকারি। সাদা ভাততো আমরা রোজই খাই। কিন্তু ভাত দিয়েও যে রকমারি রান্না করা যায় সেটা কি আমরা জানি? তাই আজ একটু অন্য রকম ভাতের রেসিপি তৈরি করব। জেনে নিই মালাই ভাত তৈরি করার রেসিপি।

উপকরণ :

মালাই ভাত-মিনিকেট চাল ৫০০ গ্রাম

-কলাই ডাল ১ কাপ

-নারকেলের দুধ আড়াই কাপ

-টমেটো ১টি

-লবণ স্বাদমতো

-মিহি আদা কুঁচি আধা চা চামচ

 

যেভাবে তৈরি করবেন

প্রথমে আধাসিদ্ধ করে ভাত রান্না করে নিন। ডাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর ভিজিয়ে রাখা ডাল আধাসিদ্ধ করে দুধে মিশিয়ে নিন। এবার পুরোটা সিদ্ধ করুন। তারপর আদা কুঁচি, টমেটো কুঁচি, লবণ দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে একটু দমে রাখুন। রান্না হয়ে গেলে চুলা থেকে  নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G