রসনা তৃপ্তিতে রসুন-চিংড়ি

প্রকাশঃ জুন ২৪, ২০১৬ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

amitumi_lose-weight-before-

চিংড়ি মাছটা খেতে এমনিতেই সুস্বাদু। চিংড়ির তৈরি সকল আইটেমই আমাদের জিভে জল নিয়ে আসার জন্য যথেষ্ট। এমনই একটি আইটেমের নাম রসুন-চিংড়ি।

চলুন দেখে নিই রসুন-চিংড়ি রান্নার রেসিপি।

উপকরণ :
১। মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম
২। লেবুর রস ২ টেবিল চামচ
৩। পাপরিকা সিকি চা-চামচ
৪। লবণ স্বাদমতো
৫। মাখন ২ টেবিল চামচ
৬। তেল ২ টেবিল চামচ
৭। রসুন কুচি ২ টেবিল চামচ
৮। লাল মরিচ থেঁতলানো ২টা
৯। চিনি ১ চা-চামচ।

 

প্রণালি:

চিংড়ি ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে শুকিয়ে নিন। তাতে ১ টেবিল চামচ লেবুর রস, পাপরিকা ও ১ চিমটি লবণ মেখে পরিবেশন পাত্রে রাখুন। চুলায় প্যানে মাখন দিয়ে রসুন কুচি ও থেঁতলানো লাল মরিচ দিয়ে একটু ভেজে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে একটু নেড়েচেড়ে খুব অল্প পানি দিন। ঘন সস হয়ে এলে মাছের ওপর ঢেলে দিন। এবার ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট প্রিহিটেড ওভেনে বেক করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G