রাজধানীতে ইমামের কক্ষে খাদেমের লাশ

প্রকাশঃ জুলাই ৩১, ২০১৫ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

MAR
ঢাকার ধানমণ্ডির ঈদগাহ জামে মসজিদের ইমামের কক্ষ থেকে এক খাদেমের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই খাদেমের নাম মোঃ দুলাল গাজী (৫০)। তার গ্রাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ধানমণ্ডি ৬/এ ঈদগাহ মসজিদের ইমাম মো. কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার পরিদর্শক হেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘ওই খাদেমকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলেই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

এদিকে ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার রেজাউল করিম জানান, ইমামের রুমের আলমারি ভাঙা পাওয়া গেছে। এতে মনে হচ্ছে এটি কোনো চুরির ঘটনা। চোরদের উপস্থিতি টের পেয়ে হয়তো ওই খাদেম বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।লাশের গলায় গামছা  পেচানো ছিল।

প্রতিক্ষণ / এডি / মেহেদী

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G