রাজধানীতে গণপিটুনিতে নিহত ৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৪:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

imagesসোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে রাজধানীর মিরপুর থানাধীন কাজীপাড়া বাইশবাড়ি এলাকায় গণপিটুনিতে ৩ যুবক নিহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ১৮-২০ বছরের মধ্যে বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ গণপিটুনিতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে প্রতিক্ষণকে জানান, থানায় টিঅ্যান্ডটি নম্বরে একটা ফোন আসে রাতে। এবং জানানো হয়, কাজীপাড়া এলাকায় পেট্রোল বোমাসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক তাদের তিনজনইকেই মৃত ঘোষণা করেন।

এসআই জানান, তাদের শরীরে গুলির কোনো আঘাত রয়েছে কিনা তা ময়না তদন্তের  প্রতিবেদনের পর জানা যাবে।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G