রাজধানীতে তিন ভাইকে কুপিয়ে জখম

প্রকাশঃ জুন ১৫, ২০১৫ সময়ঃ ৯:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

jokhomরাজধানীর বনানী ফ্লাইওভারে ভোর ৫টার দিকে তিন ভাইকে কুপিয়ে জখম করে মোটরসাইকেল নিয়ে গেছে ছিনতাইকারীরা।

ছিনতাইকারীদের কোপে আহতরা হলেন, মো. ওয়াহিদ (৩৯), মো. শাহ আলম (৩৫), মো. বাবর (৩২)। এদের মধ্যে শাহ আলমের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের ভাই সুলতান শেখ জানান, তাদের বাসা তুরাগের বাউনিয়াবাদে। নীলক্ষেতে তিন ভাই বইয়ের ব্যবসা করেন। লালবাগে তাদের ছাপাখানা রয়েছে। বই ছাপানোর কাজে তিন ভাই রবিবার ছাপাখানায় আসেন। সারারাত কাজ শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ে বনানী ফ্লাইওভারে এলে প্রাইভেটকারে আসা ৫/জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় তিনভাইকে কুপিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আহত দুই ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G