রাজধানীতে শিক্ষার্থী ধর্ষণ

প্রকাশঃ জুন ২০, ২০১৫ সময়ঃ ৮:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

1111111111_60883_4আজ সকালে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় সিটি কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, ঘটনার শিকার মেয়েটি বাড্ডা এলাকায় থাকে। শেওড়াপাড়ায় শনিবার সকালে কোচিং করতে এলে শাকিব নামে এক বন্ধু তাকে বাসায় নিয়ে যায়। এরপর অপর তিন যুবক তাকে নগ্ন করে ছবি তোলে ও ধর্ষণ করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিক্ষণকে জানান, সকালে মেয়েটি নিজেই থানায় গিয়ে অভিযোগ দেয়। তার অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।

এদিকে, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G