রাজধানীতে শিবিরকর্মী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৫:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

imagesরাজধানীর মহাখালী ওয়ারলেসগেট এলাকা থেকে তিন শিবিরকর্মীকে অাটক করেছে বনানী থানা পুলিশ। তারা মিটিংয়ের জন্য ওই এলাকায় জড়ো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন, আবুল হোসেন মোল্লা, ওবায়দুর রহমান, রাজিব হোসেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহেদ আলী  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকরা গোপন মিটিংয়ের পরিকল্পনা করছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। বর্তমানে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G